IMRUL KAYES ART GALLERY
কবি ইমরুল কায়েস এর সৃজনশীল ও বহুমাত্রিক রচনা সম্ভার (গ্রন্থাকারে প্রকাশিত ও অপ্রকাশিত)
Saturday, August 22, 2026
উর্দু সংগীত
Saturday, August 8, 2026
ইমরুল কায়েস
মনে করাও-এখনো তুমি ভালোবাসো আগের চেয়ে ঢের বেশি।
এই ভেবে নিজের প্রতি আমি ভীষণ বিরক্ত হই; মনে হয়
ইট-পাথরের সংসার ছেড়ে, চাকরি ছেড়ে, শহর ছেড়ে
তোমার ডাকে সাড়া দেই, তোমার বুকেই ফিরে যাই আবার।
এক অদৃশ্য সর্বগ্রাসী মায়াবী টান—
চোখ বন্ধ করলেই তুমি বাহির থেকে ভিতোরে আসো
তোমার ভেজা মাটির গন্ধ, ঘাসের ডগায় জমে থাকা শিশির,
মায়াবী শ্যামলিমা, আমাকে অনবরত টেনে নেয়।
চোখ বন্ধ করলেই টেনে নেয় ইছামতি বিল
লক্ষ্মীকাজল, লক্ষ্মীলতা, নোড়উ, বাকতুলশি,
বালাম, বোয়ালে এবং পরাঙ্গি ধানের মৌ মৌ গন্ধ।
চোখ বন্ধ করলেই এখনো আমার নাকে এসে শুঁড়শুঁড়ি দেয়,
ডাঁসা ডাঁসা কদম ফুল, ঘরের কোণায় শিউলি ফোটা,
কানে ভাসে পরিচিত হাজার পাখির ডাক;
কোথায় তোমার কই, মাগুর আর শোল, টাকি,
পাবদা, পুটি, রয়না, গুতুম?
অবিবেচক গ্রামবাসীর অত্যাচারের পরেও তুমি
মায়ার টানে আগলে রাখতে এই আমাদের
এই পারেতে বড়শি হাতে আমি থাকতাম
ঐ পারেতে জলচৌকিতে থাকতো বন্ধু ওবায়দুর,
মাছ ধরার টুকিটাকি, গল্পগুজব. খুনসুটি!
সন্ধ্যা হলেই মায়ের ছোঁড়া, মধুমাখা সেই কণ্ঠ—
“খোকা এখন বাড়ি আয়, সন্ধ্যা প্রায় হয়ে এলো!”
জন্ম নিতেই, তুমি আমার কান্না শুনেছো
হামাগুড়ি আর হাঁটতে দেখোছো
তোমার মাটিতে লেপটে আছে আমার পায়ের প্রথম ছাপ,
তোমার মাঠে আমার প্রথম দৌড়,
তোমার জলে আমার প্রথম সাঁতার,
তোমার মানুষের ভিড়েই আমার প্রথম আপনজন চেনা।
সময়ের বাঁকে বাঁকে পড়ে আছে সেইসব ফেলে চিত্রকল্প
স্মৃতিগুলো আজো তুমি মায়ের মতো
নিজ আঁচলে পরম স্নেহে বেঁধে রেখেছো।
বর্ষার দিনে যে পথ কাঁদায় মাখামাখি হয়ে যেত,
বর্ষাকালে লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যাওয়া-আসা
কাঁদার ভিতোর চলতে চলতে হঠাৎ আঁছাড়!
স্মৃতির ফেমের হাজার রঙের সেইসব দিনগুলো কই?
কোথায় এখন মাছ ধরার সেই মহোৎসব!
আউশের ক্ষেত পরিষ্কার করে তৈরি হতো খেলার মাঠ
যেখানে বিকেল নামলেই নেমে আসতো ফুটবলের মহোৎসব,
হারুণ চাচার বাড়ির সামনে খালের পাড়ে দাঁড়িয়াবান্ধা,
হোসেন চাচার কুয়োর পাড়ে হিজল গাছের ডালে ডালে
পাড়াশুদ্ধ দুষ্টু ছেলের মিলন মেলা, লম্ফঝম্প।
খেলার মাঠে সন্ধ্যা এলে বলতো সবাই—
“আরেকটু খেল, সন্ধ্যা একটু পরে আসুক”
সেই ‘আরেকটা’ কতখানি দীর্ঘ ছিল এখন বুঝি।
যাদের সাথে কাটানো এক একটি বিকেল
সেইসব খেলার সাথীরা কেউ আজ শহরে, কেউ দূর প্রবাসে,
কেউ হয়তো সংসারের ঘাণি টানতে টানতে
ঝামারঘোপের বুড়ো বটগাছটার কথা মনে পড়ে?
গাছের নীচে বসে থাকা বয়স্ক মানুষগুলো গল্প করতো,
তাঁদের মুখে ছিল গাও-গ্রামের ইতিহাস-ঐতিহ্য,
চোখে ছিল বহু শীত-বসন্ত পার হওয়ার শ্রান্তি-শান্তি।
চোখ বন্ধ করে মনে মনে ভাবি—
জীবন যত দূরেই নিয়ে যাক আমাকে,
যতো শহর, যতো আলো, যতো অচেনা পথ
আমার সামনে খুলে যাক—
সাঁঝের বেলায়, হৃদয়ের এক কোণে
নিরবে জ্বলে একটি চেনা প্রদীপ
যার নাম—কলাগাছি।
যদি একবার ফিরে পেতাম সেই পুরনো শৈশব, সেই কৈশোর;
সেই মেঠোপথে, সেই পুকুরঘাঠে, ইছামতি বিল
সেই খালপাড়, মাছধরার গোন
যেখানে তাড়া ছিল না, ঘড়ি ছিল না
ছিল শুধু আকাশসম সম্ভাবনার শৈশব।
সবাই ছেড়ে দেবে আস্থার হাত, সটকে যাবে দৃষ্টির বাহিরে,
যেই দিন খুঁজে পাবো না কাছের বন্ধুদেরও—
তুমি দু’হাত বাড়িয়ে বুকে টেনে নেবে তো?
খুলনা
Friday, August 7, 2026
ইসলামবাদ কলেজিয়েট স্কুল খুলনা’র থিম সং
ইমরুল কায়েস
Thursday, August 6, 2026
বি এল কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষপূর্তী অনুষ্ঠানের থিম সং
ইমরুল কায়েস
Wednesday, July 15, 2026
মৌমিতা
কবিতা || মৌমিতা
ইমরুল কায়েস
জীবনান্বেষণ
থিম সং
বাংলার মাঠে ঘাসে, তারুণ্যের উচ্ছ্বাসে
খেলছে তরুণ, খেলছে বেশ, সবার আগে বাংলাদেশ
জিতবে তরুণ, জিতবে দেশ, সবার আগে বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ ...
একটি গোলে স্বপ্ন পূরণ প্রাইম মিনিস্টার ফুটবল
নতুন ভোরের নতুন দল
বিজয় নিশান তুলে ধরতে দলগুলো সব খেলছে বেশ…
খেলছে তরুণ, খেলছে বেশ, সবার আগে বাংলাদেশ
জিতবে তরুণ, জিতবে দেশ, সবার আগে বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ ...
হার জিত নয় খেলার মাঝে বন্ধুত্বের হবে জয়
একতা আর শৃঙ্খলাতে আগামীর দেশ পরিচয়
নতুন প্রাণের নতুন স্বপ্নে উঠবে গড়ে বাংলাদেশ …
জিতবে তরুণ, জিতবে দেশ, সবার আগে বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ ...
Saturday, July 11, 2026
ইসলামী গজল
Sunday, May 31, 2026
ক্লিওপেট্রা
ক্লিওপেট্রা || ইমরুল কায়েস
কোন্ উপমায় উপমিত করবো তোমায়, রাণী ক্লিওপেট্রা! তুমি তো নীল নদের বুকে ভেসে থাকা এক অবিনশ্বর শ্বেতস্বর্ণপদ্ম—যার পাপড়িতে জমা ছিল সাম্রাজ্যের গৌরব, রাজনীতির প্রজ্ঞা, অর্থনীতির জটিল সমীকরণ এবং প্রেমের গভীরতম দীর্ঘশ্বাস।
তোমাকে মনে পড়লে চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন মিশরের উন্মুক্ত আকাশ; যেখানে পিরামিডগুলো দাঁড়িয়ে আছে জমাটবাঁধা সময়-পর্বতের মতো, আর তাদের নীরবতার মধ্যে তোমার পদধ্বনি আজও প্রতিধ্বনিত হয়।
তুমি ছিলে মরুভূমির মাঝে জন্ম নেওয়া এক অলৌকিক মরূদ্যান। তোমার সৌন্দর্য কেবল শরীরে কিংবা অবয়বে ছিল না; তা ছিল এমন এক দুর্দমনীয় চৌম্বক শক্তি, যা রোমের শক্তিশালী সম্রাটদেরকেও নিজের কক্ষপথে অনায়াশে টেনে আনতে পারতো। তোমার দৃষ্টি ছিল স্ফিংক্সের রহস্যের মতো গভীর, যেখানে ইতিহাস তার অপ্রকাশিত অধ্যায়গুলো লুকিয়ে রাখতো। তোমার কন্ঠের হায়রোগ্লিফিক্স, নীল নদের স্রোতের মতো—কখনো শান্ত, কখনো প্রবল, কিন্তু সর্বদা সঞ্জীবনী শক্তির আধার।
যখন রোম তার ঈগল-ডানা মেলে পৃথিবীকে গ্রাস করতে চাইছিল, তুমি তখন ছিলে অস্তগামী সূর্যের শেষ সোনালি রেখার মতো—ক্ষণস্থায়ী অথচ বিস্ময়কর। তোমার মধ্যে জুলিয়াস সিজার দেখেছিলেন রাজনীতির প্রখর বুদ্ধিমত্তা; মার্ক অ্যান্টনি খুঁজে পেয়েছিলেন হৃদয়ের অতল সমুদ্র। কিন্তু, তুমি তাদের কারোরই ছায়া ছিলে না; তুমি ছিলে নিজেই একটি স্বর্ণযুগ, একটি অহঙ্কারী সভ্যতা, একটি স্বতন্ত্র প্রভাবশালী নক্ষত্রমণ্ডল।
তোমার প্রাসাদ পাথর ও স্তম্ভের সমাবেশ ছিল না কেবল; তা ছিল জ্ঞানের উদ্যান, যেখানে দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং মনময় শিল্প-কবিতা একই আকাশের নিচে প্রস্ফুটিত হতো। তোমার চিন্তা ছিল আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারের মতো বিস্তৃত; যতই তাকে পড়া যায়, ততই নতুন নতুন কক্ষ উন্মোচিত হয়। আজ পিরামিডের গায়ে সহস্র বছরের ধুলো জমেছে। এখন রোমান সাম্রাজ্যের স্থান হয়েছে ইতিহাসের পাতা। বিজয়ী বীরদেরদের তলোয়ারে ধরেছে মরিচা। কিন্তু, তোমার নাম এখনও বেঁচে আছে, স্বমহিমায়। কারণ কিছু মানুষ রাজ্য শাসন করে, আর কিছু মানুষ শাসন করে প্রবাহমান সময়কে।
ক্লিওপেট্রা, তুমি ছিলে সেই বিরল ভাগ্যবতীদের একজন, যার জীবন ইতিহাসের বুকে ধূমকেতুর মতো জ্বলেছে—ক্ষণিকের জন্য নয়, যুগের পর যুগ আকাশকে আলোকিত করার জন্য। তোমার কীর্তি আজো নীল নদের জলে ভাসমান চাঁদের প্রতিবিম্বের মতো; স্পর্শ করা যায় না, অথচ ভুলে যাওয়াও যায় না। তোমার স্মৃতি যেন প্রাচীন মিশরের বালুকণায় লুকিয়ে থাকা এক স্বর্ণমুদ্রা; যতবার ইতিহাস তার মুঠো খুলে দেয়, ততবার নতুন দীপ্তিতে জ্বলে ওঠে তোমার নাম— ক্লিওপেট্রা।
Friday, May 29, 2026
বিদ্রোহী কবি নজরুল
Friday, May 8, 2026
River Naboganga
-
ইমরুল কায়েস Biography of Poet Imrul Kayes in English Imrul Kayes was born on 1 st January 1979 at Magura in the parental care of Md. Sir...
-
River Naboganga Imrul Kayes I was a barefooted child on your muddy shore, O Naboganga, my first playmate My laughter once skipped across y...
-
নীল প্রজাপতি ০১ ই ম রু ল কা য়ে স রাতজাগা লাল চোখ অভিমানে অকারণে রাত্রির সাথে করে সন্ধি, ঘুমঘোর জানালায় ভ্রুকুটি করে যায় অসুস্থ্য সমাজ, ক...






.jpg)


