Showing posts with label সংগীত. Show all posts
Showing posts with label সংগীত. Show all posts

Friday, August 7, 2026

ইসলামবাদ কলেজিয়েট স্কুল খুলনা’র থিম সং

 

ইসলামবাদ কলেজিয়েট স্কুল খুলনা’র থিম সং
ইমরুল কায়েস

স্বপ্ন হলো পূরণ আমার স্বপ্ন হলো পূরণ
ইসলামাবাদ স্কুলে ভাই যেই রেখেছি চরণ।

বুকে আমার স্বপ্ন ছিল অনেক বড় হবো
বাবা-মায়ের চোখের মণি সবার মনে রবো
স্বপ্ন আমার চোখে মুখে স্বপ্ন ভরা মন
ইসলামাবাদ স্কুলে ভাই যেই রেখেছি চরণ।



Thursday, August 6, 2026

বি এল কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষপূর্তী অনুষ্ঠানের থিম সং

 

সরকারী ব্রজলাল কলেজে এর ইংরেজি বিভাগের শতবর্ষপূর্তী অনুষ্ঠানের থিম সং
ইমরুল কায়েস

এসো অগ্রজ, এসো অনুজ
এসো নতুন প্রাণের সারথীরা 
অযুত স্মৃতিমাখা ভালোবাসার এই প্রাঙ্গণে
নতুন পুরাতন খুনসুটির মেলবন্ধনে
এসো এসো, এসো এসো...

এসো একসাথে এসো বন্ধুরা
সেইসব স্মৃতিগুলো কোথায় কেমন আছে খুঁজি
যারা মনন-কানন জুড়ে শুধুই করে খোঁড়াখুঁড়ি
দলে দলে এসো মিলি নতুন প্রাণের এই বন্ধনে
এসো এসো, এসো বন্ধুরা
অযুত স্মৃতিমাখা ভালোবাসার এই প্রাঙ্গণে...

শতবর্ষের মিলনমেলার এই আয়োজনে
ব্রজলাল সরকারী কলেজ প্রাঙ্গণে 
এসো পুরাতন, এসো নতুন, এসো এসো
ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপনে
এসো এসো, এসো বন্ধুরা
অযুত স্মৃতিমাখা ভালোবাসার এই প্রাঙ্গণে...

০৫ মে ২০২৪ খ্রি.
ইউনাটেড হাসপাতাল, ঢাকা

Wednesday, July 15, 2026

থিম সং

 

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬
থিম সং || মো: ইমরুল কায়েস
 
স্থায়ী
বাংলার মাঠে ঘাসে, তারুণ্যের উচ্ছ্বাসে 
টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে বিজয়ের জয়োগান,
লাল-সবুজের ক্যানভ্যাস জুড়ে লক্ষ নতুন প্রাণ…
খেলছে তরুণ, খেলছে বেশ, সবার আগে বাংলাদেশ
জিতবে তরুণ, জিতবে দেশ, সবার আগে বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ ...
 
অন্তরা ০১
একটি গোলে স্বপ্ন পূরণ প্রাইম মিনিস্টার ফুটবল 
প্রাণের মেলায় মিলবে সবাই
নতুন ভোরের নতুন দল
বিজয় নিশান তুলে ধরতে দলগুলো সব খেলছে বেশ…
খেলছে তরুণ, খেলছে বেশ, সবার আগে বাংলাদেশ
জিতবে তরুণ, জিতবে দেশ, সবার আগে বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ ...
 
অন্তরা ০২
হার জিত নয় খেলার মাঝে বন্ধুত্বের হবে জয়
একতা আর শৃঙ্খলাতে আগামীর দেশ পরিচয়
নতুন প্রাণের নতুন স্বপ্নে উঠবে গড়ে বাংলাদেশ …
খেলছে তরুণ, খেলছে বেশ, সবার আগে বাংলাদেশ
জিতবে তরুণ, জিতবে দেশ, সবার আগে বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ ...
 
 
১৫ জুলাই ২০২৬ খ্রি.
কিছুক্ষণ, খুলনা

Saturday, July 11, 2026

ইসলামী গজল

 

ইসলামী গজল
ইমরুল কায়েস
আল হামদুলিল্লাহ! আল্লাহ মহান
আকাশ-বাতাস সবই তেমারই দান
যে দিকে তাকাই সে দিক তোমার সাগর -নদী সবই তোমার।

নিঝুম রাতে দেখি তারায় তারায়
খোঁদাই করা তোমার নামের খিলান
লাখো কোটি ঐ ফিরেশতারারা রুকু আর সেজদাতে নিমজ্জমান
তোমার বিধান সে তো মানতে হবেই সেটাই তো তোমার পরম অবদান।
হে রাব্বুল আলামিন করুনার সাগর
তুমি ক্ষমাশীল মালিক মহান
আমার সকল গুনাহ মাফ করে দাও তওবা ইসতেগফার বাতিল করে দাও
যত বদি আমার নেকী করে দাও
তুমি মেহেরবান দয়ার সাগর রেখেছো জারী করে তার ফরমান।
আল হামদুলিল্লাহ! আল্লাহ মহান
আকাশ-বাতাস সবই তেমারই দান
যে দিকে তাকাই সে দিক তোমার সাগর -নদী সবই তোমার।

Monday, April 27, 2026

হামদ এ এলাহী

 

হামদ এ এলাহী
ইমরুল || কায়েস
গভীর রাতে যদি ঘুম ভেঙে যায়
মনে পড়ে যায় প্রভু, মনে পড়ে যায়
জায়নামাজে তোমার দিদার খুঁজি
অশ্রু জলের ফোঁটা ডাকে তোমায়।
রাত্রি গভীর হলে, মায়ার আঁধার নামে
তন্দ্রা ফেরি করে ঘুমায় আঁখি
আঁকাশ বাতাস ফুঁড়ি, সাগর পাহাড় খুঁজি
তোমায় খুঁজে ফিরি আল্লাহ মাফি
কলরব থেমে গেলে, গহীন রাতের মায়ায়
আশ্রয় খোঁজে শুধু তোমার ক্ষমায়।
রাত্রি গভীর হলে ভীষণ একা লাগে
তোমাকে দেখি না প্রভু, করি অনুভব
তোমার আশীষ পেতে ঐশী আলোর রথে
তোমায় খুঁজে ফিরি আল্লাহ মাফি
কোলাহল থেমে গেলে, নিমগ্ন হৃদয় নিয়ে
প্রার্থণা করি শুধু মুক্তির আশায়।

রাসুল বন্দনা

 


রাসুল বন্দনা
ইমরুল || কায়েস
আকাশ জানে, বাতাস জানে, জানে আমার রব
রাসূল তোমার মিষ্টি নাম যে হৃদয়ের কলরব
ভালোবাসার কুসুম তুমি, হৃদয়ের মরুদ্দানে
তাই তো তোমার নাম লিখেছি বুকের মধ্যিখানে,
আমার বুকের মধ্যিখানে...
তুমি না এলে সৃষ্টি হতো না পৃথিবী চন্দ্র তারা
তুমি না এলে সূচনা হতো না মানব জীবনধারা
তুমিই মোদের মহন ত্রাতা হাশরের ময়দানে,
তাই তো তোমার নাম লিখেছি সিনার মধ্যিখানে
আমার সিনার মধ্যিখানে...
রবের সামনে যখন আমরা হয়ে যাবো জড়সড়
পাপের হিসাব ছোট করে দিও পূণ্য দেখাইও বড়
শেষ বিচারে পুলসেরাত আর হাশরের ময়দানে
তোমার আশীষ যেন পাই যেতে স্বর্গের উদ্যানে
প্রিয় স্বর্গের উদ্যানে।

নাতে রাসুল

 

নাতে রাসুল
ইমরুল || কায়েস
রাসুল তুমি মরুদ্যানের ফুল
আরব জাহান তোমার ঘ্রাণে হলো যে আকুল
সবাই হলো মাতোয়ারা তোমাতে মশগুল
তুমি মদিনার বুলবুল।
যখন পাপে ডুবেছিল আরবের মসনদ
ঘরে ঘরে মূর্তি ছিল, ছিল জুয়া মদ
তাদের তুমি ত্রাতা হয়ে এলে
ঐশী আলোর পথ দেখিয়ে ধরিয়ে দিলে ভুল
তুমি মদিনার বুলবুল।
তোমার আগমনে খুলে গেলো বন্ধ দ্বার
বিতাড়িত হলো মনের গুমোট অন্ধকার
ঐশী আলোয় উদ্ভাসিত হয়ে
মরুর বুকে ফুটলো অবাক সুবাসিত ফুল
তুমি মদিনার বুলবুল।
০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.
খুলনা

রাসুল (সা.) বন্দনা


রাসুল (সা.) বন্দনা || ইমরুল কায়েস

রাসূল তুমি এমনই একজন
যার তুলনা শুধুই তুমি জমিনে একজন।
তোমায় জানে সর্বজন, তোমায় মানে সর্বক্ষণ
তুমি বিশ্বজুড়ে মনের মাঝে আলোর বিচ্ছুরণ...
তোমার তুলনাতে, শুধু তুমিই যে সেরা,
বিশ্ব ভুবন জুড়ে সকল মুমিন আত্মহারা
মন গগনে সূর্য তুমি জ্বলো সারাক্ষণ
রাসুল তুমি এমনই একজন...
তোমার আহ্বানে যেন বাজে মধুর সুর,
আকাশ-বাতাস জানে তোমার নাম যে সুমধুর
শেষ বিচারে তোমার আশীষ চায় যে সর্বজন।
রাসূল তুমি এমনই একজন...
২১ জানুয়ারি ২০২৬ খ্রি.
খুলনা

ইসলামী সংগীত

 


ইসলামী সংগীত || হামদ এ ইলাহী
ইমরুল কায়েস
আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান,
আকাশ, বাতাস, জমিন সবই তাঁর দান
নিঝুম রাতে দেখি তারার তারায়,
খোঁদাই করা তোমার নামের খিলান
হে রব্বুল আলামিন, করুণাময়,
তুমি ক্ষমাশীল, তুমি মালিক মহান।
নিঃশ্বাসে মুমিনের তোমার দয়া,
হৃদয় জুড়ে রহমতের ছায়া
অন্ধকারে তুমি আলো হয়ে,
পথের সঠিক দিশা করো যাও দান
হে রব্বুল আলামিন, করুণাময়,
তুমি ক্ষমাশীল, তুমি মালিক মহান।
এক ফোঁটা রহমতে হাসে দুনিয়া,
জানি আমি সে নামের কতো মহিমা
যখন ভেঙে পড়ে বিশ্বাস আমার,
তোমার নামেই পাই শক্তি জাগার
হে রব্বুল আলামিন, করুণাময়,
তুমি ক্ষমাশীল, তুমি মালিক মহান।
সকল প্রশংসা তোমারই হোক,
তোমাকে মনে করে ভেজে দু'চোখ?
দুনিয়া–আখিরাতে তোমাকে চাই,
তোমার ভালোবাসায় হারিয়ে যাই
হে রব্বুল আলামিন, করুণাময়,
তুমি ক্ষমাশীল, তুমি মালিক মহান।
০১ রমাজান ১৪৪৭ হিজরী
০৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
খুলনা

বাংলা গজল

 


বাংলা গজল || গোলাপের বাহার
ইমরুল কায়েস
গোলাপের বাহার দেখে প্রজাপতি ছুটে আসে
গোলাপের বাহার দেখে প্রজাপতি ছুটে আসে
হয়ে যায় সবই তো গোলমাল...
তুমি কি তেমন কিছু, রূপে-রঙে ভরে আছো
আমি বেসামাল...
গোলাপের বাহার দেখে প্রজাপতি ছুটে আসে
গোলাপের বাহার দেখে...
অলি ছোটে কাননেতে, গুন গুন গুন গান গেয়ে
সারা গায়ে মেখে মেখে ভালোবাসার রঙ দিয়ে
অলি ছোটে কাননেতে, গুন গুন গুন গান গেয়ে
সারা গায়ে মেখে মেখে ভালোবাসার রঙ দিয়ে
যদি না হয় পরাগ মাখা সে হয় তো মাকাল
তুমি কি তেমন কিছু রূপে-রঙে ভরে আছো
আমি বেসামাল...
গোলাপের বাহার দেখে প্রজাপতি ছুটে আসে
গোলাপের বাহার দেখে...
কলি ছুটে কাগজেতে কালির আঁচড় মেখে
সারা পাতা ভরে নিয়ে কলমের নাচন দিয়ে
কলি ছুটে কাগজেতে কালির আঁচড় মেখে
সারা পাতা ভরে নিয়ে কলমের নাচন দিয়ে
যদি না হয় কালি মাখা সে হয় তো বেতাল
তুমি কি তেমন কিছু রূপে-রঙে ভরে আছো
আমি বেসামাল...
গোলাপের বাহার দেখে প্রজাপতি ছুটে আসে
গোলাপের বাহার দেখে প্রজাপতি ছুটে আসে
হয়ে যায় সবই তো গোলমাল
তুমি কি তেমন কিছু রূপে-রঙে ভরে আছো
আমি বেসামাল...

Friday, February 3, 2023

মায়ের ভাষা

 


মায়ের ভাষা(ভাষার গান):

ই ম রু ল কা য়ে স

মায়ের ভাষায় বললে কথা প্রাণ যাবে ক্যান জানি না বাংলা ছাড়া অন্য কিছু আমি মানি না ওরে - বাংলা ছাড়া অন্য কিছু আমি মানি না এই ভাষাতে কইছে কথা দাদার বাবা দাদারা বাংলা ভাষার অমর্যাদা আমি মানি না। মায়ের মুখে শেখা বুলি স্বপ্ন আঁকে মনের তুলি আশাতেে উড়ে এসে জুড়ে বসে কেউ যদি চায় জবর দখল শাসাতে কারো ভুলের ঘাণি আমরা টানি না, টানি না বাংলা ভাষার অমর্যাদা আমি মানি না। মায়ের মুখে যা শুনেছি, যা শিখেছি মায়ের কান্না হাসিতে সে ভাষাতেই স্বপ্ন দেখি মগ্ন থাকি দুঃখ-কষ্ট নাশিতে বাংলা বর্ণমালা ছাড়া চিনি না, চিনি না... বাংলা ভাষার অমর্যাদা আমি মানি না।

https://youtu.be/xYBUoceGuFU


২১ ফেব্রুয়ারি ২০২১

খুলনা

Saturday, January 28, 2023

অশ্রুভরা চোখে

 


অশ্রুভরা চোখে(দেশাত্মবোধক গান)

ই ম রু ল  কা য়ে স

 

অশ্রুভরা চোখে নিখোঁজ ছেলের শোকে

নিশিদিন জননীর অপেক্ষা

অনেক না বলা কথা নিষ্ফলা নীরবতা

কষ্টদহনে লেখা কবিতা…

সবুজ শ্যামল সেই কবিতার শিরোনাম

বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ…

 

স্বপ্নের শতদল প্রশান্ত সরোবর

জল টলমল চোখ, প্রচ্ছদ কবিতার

থরে থরে সাজানো, রঙে রঙে রাঙানো

রক্তের ফিন্কিতে লিখা নাম

বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ…

 

স্বপ্নের জলছবি সবুজ শ্যামল দেশ

আলো ঝলমল চোখ অশান্ত অনিমেষ

তিলে তিলে সাজানো, পলে পলে ছড়ানো

রক্তের বুদবুদে আঁকা নাম

বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ…


সুরকার: শেখ আব্দুস সালাম 

মিউজিক ভিডিও লিংক

https://youtu.be/gsJwmbK-ncY


                     ২০ আগস্ট ২০১৯

                    খুলনা

Monday, December 5, 2022

পদ্মা সেতু


পদ্মা সেতু (থিম সং)
ই ম রু ল  কা য়ে স 

একটি সেতু গল্প অনেক স্বপ্নের সমাবেশ
পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেশ
নদীর দুকূল বেঁধে নতুন স্বপ্নের বন্ধনে
জাতিস্বত্ত্বার অহংবোধে এগিয়ে যাচ্ছে দেশ।


কটি সেতু পদ্মাসেতু জাতির অহঙ্কার
ষড়যন্ত্রের মুখোশ খোলা উন্নয়নের দ্বার
জাতিরপিতার যোগ্য কন্যার সাহসী পদক্ষেপে
বীর বাঙালির বিজয়গাঁথার গল্প লিখলো বেশ।

একটি সেতু পদ্মাসেতু গর্ব, মর্যাদার
মুজিব সুস্বাবলম্বী রাষ্ট্র-দরশনে
বীর বাঙ্গালির এগিয়ে চলার ছন্দ দেখলো দেশ।
বিশ্ববাসীকে তাক লাগিয়ে খুললো স্বর্ণদ্বার


শিল্পী: পূষ্পিতা ও এইচ পি সোহাগ
সুরকার: এ এইচ তূর‌্য 

            ২৫ জুন ২০২২ খ্রি.
            খুলনা

Wednesday, November 9, 2022

টুপটাপ বৃষ্টি

 

https://www.youtube.com/watch?v=Q5r8fYgXwmY&list=RDQ5r8fYgXwmY&start_radio=1&rv=Q5r8fYgXwmY

টুপটাপ বৃষ্টি (আধুনিক গান)

ই  ম রু ল  কা য়ে স

টুপটাপ বৃষ্টি অবিরাম ঝরছে আজ সারাদিন তুমিময় বৃষ্টি কী ভীষণ মিষ্টি ঝরছে বাধাহীন… চেনা ব্যস্ত শহর আজ অন্য রকম বৃষ্টির কারণে ঘুরছি দু’জন আজ স্মৃতির শহর ভিজছি আনমনে ভিজছো তুমি, ভিজছি আমি ভিজছে স্মৃতির বহর তবু তুমি আমি আজ উদাসীন… দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আজ দেখছি স্বপন যন্ত্র জীবনে ছুটছে জীবন, ছুটছে শহর মিথ্যে অভিনয়ে ভিজছো তুমি, ভিজছে স্মৃতি ভিজছে ব্যস্ত মনন শুধু স্বপ্ন মনে বইছে সীমাহীন…

শিল্পী: নন্দিতা
গীতিকার: ইমরুল কায়েস
সুর সংগীত: এইচ তূর্য
মিউজিক ভিডিও লিংক


১০ সেপ্টেম্বর ২০২১ খ্রি.

খুলনা, বাংলাদেশ