কবিতা || লিকলিকে মেয়ে ০৮
ইমরুল কায়েস
লিকলিকে মেয়ে
এই শহরে তুমি নাকি আবার এসেছো ফিরে!
তোমার আগমনে শহরে নেমেছে সাইবেরিয়া
কমে গেছে তাপমাত্রা; শীতে কাঁপছে দিন-মজুর,
কুয়াশার চাদরে ঢেকে গেছে এখানের জনপদ,
দাঁতে দাঁতে বাড়ি লাগছে আমারও;
তবু শুধু একটিবার তোমাকে দেখার জন্য
মনটা ভীষণ অস্থির হয়ে আছে।
তোমাকে দেখার স্বপ্নে তছনছ দিনের কর্ম-তালিকা
অথচ তুমি জানালা দরোজা বন্ধ করে বসে আছো ঘরে!
বার্মিংহামে বৃষ্টি হচ্ছে। সাটন পার্কে নীরব সন্ধ্যা ; কারাকাসের ট্রাম্প নাটক দেখতে এখন সবাই ব্যস্ত,
পুতিন ঝড়ে বিধ্বস্ত ওডেসা বন্দর,
ইরানে চলছে খামেনি নামাও বিপ্লব!
আমি শুধু তোমাকে দেখার পুরনো স্বপ্নে বিভোর।
সীমাহীন ব্যস্ততা অক্টোপাসের মতো বেঁধে রেখেছে
কষাঘাতে ধীরে ধীরে ভেঙে যাচ্চি ভিতোরে, গহীনে।
তুমি অনুমতি দিলেই যে কোনো সময়
তোমার সামনে এসে দাড়াতে পারি।
০৮ জানুয়ারি ২০২৬ খ্রি.
খুলনা

No comments:
Post a Comment