Tuesday, April 28, 2026
The Spring Song
Wednesday, May 17, 2023
দেশাত্মবোধক গান
![]() |
| ফারহিম আনজুম সোহানা |
--- ই ম রু ল কা য়ে স
আমার মনটা ছুটে যায়রে আমার প্রাণটা ছুটে যায়রে পাখি-ডাকা, ছায়া-ঘেরা ছোট্ট সোনার গায়রে... আঁকাবাঁকা মেঠোপথে ফেলে আসা স্মৃতি রোজ বিকেলে খেলা করে মাটির সাথে প্রীতি মাঠে মাঠে সোনার ফসল বল্ না কোথায় পাইরে। মাঠে-ঘাটে জারী-সারী ভাটিয়ালী গানে পাগল করে দেয় আমারে সুরের মায়াটানে পথে পথে গায়ের বাউল প্রাণের কথা কয়রে।
শিল্পী: ফারহিম আনজুম সোহানা
সুরকার: মোহাম্মদ ইছহাক
https://www.youtube.com/watch?v=JVltiBh5dno&list=RDJVltiBh5dno&start_radio=1&rv=JVltiBh5dno
Friday, February 3, 2023
মায়ের ভাষা
মায়ের ভাষা(ভাষার গান):
ই ম রু ল কা য়ে স
মায়ের ভাষায় বললে কথা প্রাণ যাবে ক্যান জানি না বাংলা ছাড়া অন্য কিছু আমি মানি না ওরে - বাংলা ছাড়া অন্য কিছু আমি মানি না এই ভাষাতে কইছে কথা দাদার বাবা দাদারা বাংলা ভাষার অমর্যাদা আমি মানি না। মায়ের মুখে শেখা বুলি স্বপ্ন আঁকে মনের তুলি আশাতেে উড়ে এসে জুড়ে বসে কেউ যদি চায় জবর দখল শাসাতে কারো ভুলের ঘাণি আমরা টানি না, টানি না বাংলা ভাষার অমর্যাদা আমি মানি না। মায়ের মুখে যা শুনেছি, যা শিখেছি মায়ের কান্না হাসিতে সে ভাষাতেই স্বপ্ন দেখি মগ্ন থাকি দুঃখ-কষ্ট নাশিতে বাংলা বর্ণমালা ছাড়া চিনি না, চিনি না... বাংলা ভাষার অমর্যাদা আমি মানি না।
২১ ফেব্রুয়ারি ২০২১
খুলনা
Saturday, January 28, 2023
অশ্রুভরা চোখে
অশ্রুভরা চোখে(দেশাত্মবোধক গান)
ই ম রু ল কা য়ে স
অশ্রুভরা চোখে নিখোঁজ
ছেলের শোকে
নিশিদিন জননীর অপেক্ষা
অনেক না বলা কথা নিষ্ফলা নীরবতা
কষ্টদহনে লেখা কবিতা…
সবুজ শ্যামল সেই কবিতার
শিরোনাম
বাংলাদেশ, বাংলাদেশ,
বাংলাদেশ…
স্বপ্নের শতদল প্রশান্ত
সরোবর
জল টলমল চোখ, প্রচ্ছদ
কবিতার
থরে থরে সাজানো, রঙে
রঙে রাঙানো
রক্তের ফিন্কিতে লিখা
নাম
বাংলাদেশ, বাংলাদেশ,
বাংলাদেশ…
স্বপ্নের জলছবি সবুজ
শ্যামল দেশ
আলো ঝলমল চোখ অশান্ত
অনিমেষ
তিলে তিলে সাজানো, পলে
পলে ছড়ানো
রক্তের বুদবুদে আঁকা
নাম
বাংলাদেশ, বাংলাদেশ,
বাংলাদেশ…
সুরকার: শেখ আব্দুস সালাম
মিউজিক ভিডিও লিংক
২০ আগস্ট ২০১৯
খুলনা
Wednesday, November 9, 2022
টুপটাপ বৃষ্টি
https://www.youtube.com/watch?v=Q5r8fYgXwmY&list=RDQ5r8fYgXwmY&start_radio=1&rv=Q5r8fYgXwmY
টুপটাপ বৃষ্টি (আধুনিক গান)
ই ম রু ল কা য়ে স
টুপটাপ বৃষ্টি অবিরাম ঝরছে আজ সারাদিন তুমিময় বৃষ্টি কী ভীষণ মিষ্টি ঝরছে বাধাহীন… চেনা ব্যস্ত শহর আজ অন্য রকম বৃষ্টির কারণে ঘুরছি দু’জন আজ স্মৃতির শহর ভিজছি আনমনে ভিজছো তুমি, ভিজছি আমি ভিজছে স্মৃতির বহর তবু তুমি আমি আজ উদাসীন… দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আজ দেখছি স্বপন যন্ত্র জীবনে ছুটছে জীবন, ছুটছে শহর মিথ্যে অভিনয়ে ভিজছো তুমি, ভিজছে স্মৃতি ভিজছে ব্যস্ত মনন শুধু স্বপ্ন মনে বইছে সীমাহীন…
গীতিকার: ইমরুল কায়েস
সুর ও সংগীত: এ এইচ তূর্য
মিউজিক ভিডিও লিংক:
১০ সেপ্টেম্বর ২০২১ খ্রি.
খুলনা, বাংলাদেশ
-
চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...
-
Shireen Abu Akleh Imrul Kayes How can we forget you, Shireen? You were an Arabian harbinger. A true voice of humanity, a clear protest fro...
-
ইমরুল কায়েস Biography of Poet Imrul Kayes Imrul Kayes was born on 1 st January 1979 at Magura in the parental care of Md. Sirazul Islam ...



.jpg)
